Thursday, May 7, 2026

ভিক্টো কথা শোনেনি, ঠাকুরপুকুর কাণ্ডে বয়ান অভিনেত্রী ঋ- শ্রিয়ার 

Date:

Share post:

টলিউড পরিচালক সিদ্ধান্ত দাস (Siddhant Das) ওরফে ভিক্টো মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ঠাকুরপুকুরে পথচারীকে খুনের ঘটনায় বয়ান দিলেন তাঁর দুই বান্ধবী। বাজারের জনবহুল এলাকায় পথচারীকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে বিরুদ্ধে । রাতভর পার্টি করার পর ভোরবেলা উন্মত্ত অবস্থায় যেভাবে টেলিপাড়ার পরিচালক (tollywood director) গাড়ি চালিয়েছেন তাতে ঠাকুরপুকুর এলাকার একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পথচারী আহত হয়েছেন। ভিক্টোর গাড়ির ধাক্কায় বাখরাহাটের বাসিন্দা আমিনুর রহমানের মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। নিন্দার সরব হয় টলিউড (Tollywood)। যখন এই ঘটনাটি ঘটে, তখন ভিক্টোর গাড়িতে ছিলেন তাঁরই দুই বান্ধবী অভিনেত্রী ঋ এবং এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু (Shriya Basu)। লালবাজারে (Lalbazar)তরফে এবার এই দুজনের বয়ান রেকর্ড করা হল।

পুলিশ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট বিষয়ে পরিচালক ভিক্টোর বিরুদ্ধে গিয়েই তাঁর দুই বান্ধবী ঋ ও শ্রিয়া বয়ান দিয়েছেন যে, যখন প্রথমবারের জন‌্য ধাক্কা দিয়ে ভিক্টো গাড়ি থামিয়ে দেয়, তখনই তাঁরা দুজনই তাঁকে থামতে বলেছিলেন। গাড়ি চালাতেও বারণ করা হয়েছিল। কিন্তু ভিক্টো কথা শুনতে চাইনি, বলেন অভিনেত্রী ঋ। এই দুজনের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত পরিচালক ভিক্টোর বিরুদ্ধে চার্জশিটের প্রস্তুতি নিচ্ছে লালবাজার (KP)।

 

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...