Wednesday, April 8, 2026

কোভিড আক্রান্ত ৭ হাজারের বেশি, মোদির বৈঠকের আগে মন্ত্রীদের RTPCR পরীক্ষা বাধ্যতামূলক!

Date:

Share post:

চওড়া হচ্ছে কোভিডের (Covid 19) থাবা। চলতি সপ্তাহের শুরুতে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। কেরালা, কর্ণাটক, গুজরাটে সংক্রমণ সবচেয়ে বেশি। শুধুমাত্র কেরালাতেই নতুন করে ১৭০ জন সংক্রমিত হয়েছেন। এই অবস্থায় বুধবার সন্ধ্যায় রাজধানীতে প্রধানমন্ত্রীর বৈঠকের আগে মন্ত্রীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছে সচিবালয়। বলা বাহুল্য, যাঁর কোভিড পসিটিভ ধরা পড়বে, তিনি বাদ পড়বেন হাই প্রোফাইল বৈঠক থেকে। নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

দিল্লি বিধানসভায় গেরুয়া শিবিরের জয় উদযাপনেই এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ দলের শীর্ষ নেতা-মন্ত্রীদের বৈঠক এবং নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। ৭০ জন শীর্ষ বিজেপি নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা- সহ সাংসদ বিধায়করা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার আগে আমন্ত্রিত সকলের আরটি-পিসিআর পরীক্ষা (RTPCR Test)হবে।

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...