Wednesday, June 24, 2026

বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শুভমনদের! চাপে ভারতীয় শিবির

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)ছাড়াই সম্ভবত মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket team)। বোর্ড সূত্রে জানা গেছে পাঁচটি টেস্ট খেলার মতো ফিট নন বুমরাহ। বর্ডার-গাওস্কর ট্রফির সময় তাঁর পিঠে চোট লেগেছিল। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ফাস্ট বোলারকে বুঝে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর ভারতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বুমরাহ। চোটের জন্য দলে সুযোগ পাননি মহম্মদ শামি।এবার বুমরাহ না থাকলে যে নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক অনেকটা পিছিয়ে পড়বে তা বলাই বাহুল্য। কিন্তু ক্রিকেটারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপাতত রিস্ক নিতে রাজি নয় BCCI।

বুমরাহের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA)ফিটনেস বিশেষজ্ঞেদের বক্তব্য কোচ গৌতম গম্ভীরকে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। ফাস্ট বোলারের খেলার কোনও সমস্যা নেই তবে একটানা পাঁচটি টেস্ট খেললে নতুন করে চোট লাগার আশঙ্কা রয়েছে। বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলানোর কথা বলা হয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...