Wednesday, June 24, 2026

বুধের সন্ধ্যায় ঝলমলে ইডেন, বেঙ্গল Pro T20 লিগের দ্বিতীয় সিজনের উদ্বোধনে চমক!

Date:

Share post:

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Bengal Pro T 20 League) দ্বিতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বুধের সন্ধ্যায় ঝলমলে ইডেন গার্ডেনস। ভারত-পাকিস্তান (India vs Pakistan) যুদ্ধের আবহে পিছিয়ে দেওয়া হয়েছিল সূচি। অবশেষে ১১ জুন বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। এবারের অনুষ্ঠানকে আরও জমকালো করতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) পারফরম্যান্স ।

‘ধুম মাচালে’ গায়িকার গানে গানে  শেষে ট্রফি নিয়ে মাঠে আসেন ঋদ্ধিমান সাহার। সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas),দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা।

প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের দুই যুগ্ম চ্যাম্পিয়ন সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বুধবার শুধু পুরুষদের একটাই ম্যাচ হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে টুর্নামেন্টের মহিলাদের বিভাগ। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে মহিলাদের ম্যাচগুলি। মহম্মদ শামিকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ড্রাফটিংয়ে রাখা হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার বোলারকে এই টুর্নামেন্টে পাওয়া যাবেনা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...