Tuesday, June 9, 2026

সুতপা-খুনে দোষীর আমৃত্যু কারাবাস, ৪০ বছরের আগে সাজা কমানোর আবেদন করা যাবে না

Date:

Share post:

বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে প্রাক্তন প্রেমিক দোষী সুশান্ত চৌধুরীর ফাঁসি রদ করে আমৃত্যু কারাবাসের রায় দিল কলকাতা হাই কোর্ট। নজিরবিহীন রায়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, ৪০ বছরের আগে সাজা কমানোর আবেদন করা যাবে না। পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০২২-এর ২ মে বহরমপুরে একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে একের পরে এক ছুরির আঘাতে খুন করে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। সুতপাকে ৪২ বার ছুরি দিয়ে কোপানো হয়। তাঁকে বাঁচাতে যাতে স্থানীয়রা এগিয়ে আসতে না পারেন নকল পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয়। গ্রেফতার হওয়ার পরে মিথ্যে বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে সুশান্ত। তথ্যপ্রমাণের ভিত্তিতে ২০২৩-এর অগাস্টে তাকে দোষী সাব্যস্ত করে বহরমপুর আদালত। তাঁর ফাঁসির সাজা হয়।

কিন্তু এই রায়ের পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সুশান্ত। ফাঁসির সাজা রদের আর্জিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সে। বুধবার ফাঁসির সাজা রদ করে নজিরবিহীন রায় দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। নজির বিহীন রায়ে বিচারপতি বলেন, ৪০ বছরের আগে সাজা কমানোর আর্জি করা যাবে না। ২০৬২ সালের মে মাসের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না। পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন – বিদ্যাসাগর সেতুতে তিন দিনের জন্য বন্ধ যান চলাচল, বিকল্প রুট জানাল পুলিশ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...