Tuesday, June 9, 2026

DA মামলা: অন্তর্বর্তীকালীন নির্দেশে ‘মডিফিকেশন’ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। সূত্রের খবর, শীর্ষ আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে। তবে যেহেতু এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, সেই কারণে আগের নির্দেশ মতো বকেয়া মেটানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার।

বকেয়াটি সংক্রান্ত মামলায় ১৬ মে সুপ্রিম কোর্ট ৪ সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ‌্যকে। সেই অন্তর্বর্তী আদেশ খতিয়ে দেখার পর রাজ‌্য সরকার মনে করছে, তার কয়েকটি ধারার বিশদ ব‌্যাখ‌্যা হলে নির্দেশ পালনে সুবিধা হবে। এরপরই ‘মডিফিকেশন’ চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়। নবান্ন সূত্রে খবর, মূল মামলা চলবে। অন্তর্বর্তীকালীন নির্দেশ ফের পর্যালোচনার আবেদনও জানানো হচ্ছে না। শুধু কিছু পরিবর্তন চেয়ে আবেদন করতেই এই পদক্ষেপ। কতটা বকেয়ার উপর, কোন ভিত্তিতে, কতদিনের বকেয়ার ২৫ শতাংশের হিসেব হবে- তার স্পষ্ট ব্যাখ্যাতেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। প্রশাসনের কেউ মন্তব‌্য করতে রাজি না হলেও সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। তবে এখন গ্রীষ্মবকাশ চলায় শুনানি হচ্ছে না। গ্রীষ্মবকাশের পরে জুলাই মাসে খুলবে সুপ্রিম কোর্ট, তাই আগে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করার প্রস্তুতি ও নেওয়া হচ্ছে। কারণ, সুপ্রিম নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা ১৫ জুন। বকেয়া ডিএ দেওয়ার জন‌্য নির্দিষ্ট সময় ছ সপ্তাহ শেষ হবে ৩০ জুন। শীর্ষ আদালতে রাজ‌্যের আবেদনের শুনানি কবে হবে, তা চূড়ান্ত না হওয়ায় বকেয়া ২৫ শতাংশ হিসেব করে কীভাবে বকেয়া ডিএ মেটানো হবে, তা নিয়েও প্রস্তুতি চালাচ্ছে নবান্ন।

আরও পড়ুন – নির্ধারিত সময়েই খুলবে স্নাতকের অনলাইন ভর্তি পোর্টাল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...