Tuesday, June 9, 2026

ওবিসি তালিকা নিয়ে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস তৃণমূলের! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্যের নতুন ওবিসি তালিকা প্রকাশ ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। এবার বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ও তার বাইরে বিজেপির তরফে লাগাতার মিথ্যাচার এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন ওবিসি তালিকা কোনও ধর্মীয় বিবেচনার ভিত্তিতে নয়, বরং বাস্তবিক আর্থসামাজিক পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। নতুন তালিকায় মোট ১৪০টি গোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ৮০টি মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং ৬০টি অ-মুসলিম। শতাংশের হিসেবে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ৫৭.১৪%। এই তথ্য সামনে এনে শুভেন্দু অধিকারীর অপপ্রচারকে কটাক্ষ করেছে শাসকদল।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণ করে রাজ্যে হিংসা ও বিভাজন তৈরির ছক কষছে বিজেপি। সেই ষড়যন্ত্রের মূল মুখ শুভেন্দু অধিকারী, যাঁকে দলবদলু ও ‘গদ্দার’ বলেই উল্লেখ করছে তৃণমূল। দলের বক্তব্য, বিরোধিতার নামে তিনি কুৎসা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে শুভেন্দুর শেয়ার করা বিভ্রান্তিকর পোস্টের পাল্টা জবাব দেন। তিনি লেখেন, “উনি ওবিসি মানে জানেন না। ওবিসি অর্থ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি। এই তকমা দেওয়ার সময় ধর্ম নয়, সমাজের বাস্তব অবস্থা বিচার্য।”

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় ওবিসি তালিকা নিয়ে সমস্তরকম ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমরা ওবিসি শ্রেণিকে উন্নয়নের সুযোগ দিতে চাই, ধর্ম দেখে নয়—উন্নয়নের প্রয়োজনে।” রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে বিজেপির মিথ্যাচার ও ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাংলার মানুষ এই অপচেষ্টা রুখে দেবে এবং বাস্তবের ভিত্তিতেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন – সঠিক তথ্য যাচাইয়ের জন্যই পোর্টালে দেরিতে আপলোড, কোভিড নিয়ে জানাল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...