Monday, April 6, 2026

রক্তাক্ত গৃহকর্তা, উত্তরপাড়ায় মহিলা ও সন্তানের দেহ উদ্ধারে রহস্য!

Date:

Share post:

বুধের সকালে উত্তরপাড়ায় (Uttarpara) হিন্দমোটর ভদ্রকালী এলাকার এক দম্পতির বাড়ি থেকে উদ্ধার গৃহবধূ ও তাঁর শিশু সন্তানের দেহ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাড়ির কর্তা কাশীনাথ চট্টোপাধ্যায় (Kashinath Chatterjee) নামে এক ব্যক্তিকেও। তিনি স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত কাশীনাথ একটি কারখানায় কাজ করেন। স্ত্রী, দুই মেয়ে ও মাকে নিয়ে থাকেন তিনি। জানা গিয়েছে, বুধবার ভোরে আচমকা ফল কাটার ছুরি নিয়ে ছোট মেয়ে অদ্রিতা ও স্ত্রী পায়েলের উপর চড়াও হন তিনি।এলোপাথাড়ি তাদের কোপাতে থাকেন। এরপরই নিজে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবার ও প্রতিবেশীদের থেকে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখনও প্রাণ ছিল কাশীনাথের। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী ও নাবালিকা মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারের দাবি স্বামী -স্ত্রীর মধ্যে কোনও সমস্যা ছিল না। তাহলে কেন এই কাণ্ড ঘটালেন কাশীনাথ তা জানতে তদন্তে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...