Monday, April 6, 2026

১৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬০ কলেজে ভর্তি: পোর্টাল খুলছে ১৭ জুন

Date:

Share post:

কলেজে ভর্তিতে আর কোনও বাধা থাকছে না রাজ্যে। ১৭ জুন পোর্টাল (admission portal) খোলার বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। ওই দিন বেলা ২টোর সময় পোর্টালের উদ্বোধনের পরেই পোর্টাল সংক্রান্ত বিস্তারিত জানানো হবে।

শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার জানিয়েছে গত বছর থেকে কলেজে (college) ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। গত বছর ১৬ বিশ্ববিদ্যালয়ের ৪৬১ টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হয়েছে পোর্টালের মাধ্যমে। এবছর ১৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬০ টি সরকারি ও সরকার পোষিত কলেজে (college) ভর্তি হতে পারবে পড়ুয়ারা।

একবার একটি  কলেজে ভর্তি হলে পরবর্তীকালে একজন শিক্ষার্থী তার পছন্দের ক্রমতালিকার ওপর দিকে থাকা কলেজ আর কোনও আবেদন ছাড়াই আপগ্রেড করার সুযোগ পায়। গত বছর থেকে পোর্টালের মাধ্যমে ভর্তির কারণে এই সুবিধা পাচ্ছে স্নাতক স্তরের পড়ুয়ারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...