Thursday, June 25, 2026

অবিশ্বাস্য! ধ্বংস হওয়া বিমান থেকে বরাতজোরে বাঁচলেন যাত্রী বিশ্বাস কুমার রমেশ

Date:

Share post:

ঠিক যেন ফিনিক্স পাখি। আহমেদাবাদের ধ্বংস হওয়া বিমান থেকে বরাতজোরে বাঁচলেন এক যাত্রী। নাম বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh)। অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৯ মিনিটে ওড়ে AI-171 বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটের মধ্যে ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ই মে ডে কল দেন পাইলট। ভেঙে পড়ার আগে মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি। হঠাৎই দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই লন্ডনগামী বিমানটি মেঘানিনগরের কাছে ঘনবসতি এলাকায় ভেঙে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (DGCA) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী।

দুর্ঘটনার ভয়বহতা দেখে প্রথমে আশঙ্কা করা হয় বিমানের কেউই জীবিত নেই। ঘটনাস্থলে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানান, বিমানের সব আরোহীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা আহমেদাবাদের পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানায়, ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজন। আহত বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...