Sunday, April 5, 2026

করুণ নায়ারকে নিয়ে বিশেষ বার্তা কেএল রাহুলের

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চললে হেডিংলিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন করুন নায়ার(Karun Nair)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেইসঙ্গে করুন নায়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন রাহুল(KL Rahul)। কয়েকদিন আগে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেছিলেন করুন নায়ার(Karun Nair)। সেখানে দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন তিনিষ এরপর থেকেই যেন করুণ নায়ারকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

ভারতীয় দলে টেস্ট অভিষেকটা বেশ ভালভাবেই হয়েছিল করুন নায়ারের। কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ত্রিশতরান। এরপর অবশ্য কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম লাগল প্রায় ৭ বছর। আবারও করুন নায়ারের সঙ্গে একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই ম্যাচের আগে বিশেষ বার্তা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে তাঁর এমন প্রত্যাবর্তনটা যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদীও। এখানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেটাই ভারতের হয়ে যখন টেস্ট ম্যাচে নামবেন তিনি সেটা করুন নায়ারকে অত্যন্ত সাহায্য করবে”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করুন নায়ার দ্বিশতরান করার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই করুন নায়ারকে ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...