Friday, June 26, 2026

শিক্ষামন্ত্রীর আশ্বাস মতোই খুলছে কলেজে ভর্তির পোর্টাল, বৃহস্পতিবারই জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

নির্দিষ্ট সময়ের মধ্যেই খুলছে রাজ্যের স্নাতক স্তরে (graduation level) ভর্তির পোর্টাল (admission portal)। বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আশ্বাস দিয়েছিলেন ইউজিসির (UGC) গাইডলাইন মেনেই ভর্তি শুরু হবে। সেই মতো ১৭ জুনই খুলছে কলেজে ভর্তির পোর্টাল। বৃহস্পতিবারই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর।

গত বছর অনলাইন ভর্তির পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। সব জটিলতা কাটিয়ে এবছর গত বছরের আগেই, ১৭ জুন খুলছে পোর্টাল (admission portal)। বিকাল ৪টে থেকে এই পোর্টালে ভর্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পাবেন স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদনকারী পড়ুয়ারা।

বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, ছাত্র-ছাত্রীদের সুবিধা অনুযায়ীই তৈরি হচ্ছে অনলাইন পোর্টাল। আগের বছরের অভিজ্ঞতাও খতিয়ে দেখা হয়েছে। কোনও তাড়াহুড়ো না করেই নির্দিষ্ট গাইডলাইন মেনে আগামী সপ্তাহের মঙ্গলবার খুলছে কলেজে ভর্তির পোর্টাল।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...