Tuesday, April 14, 2026

আমেদাবাদের বিমান দুর্ঘটনা একসপ্তাহে অনাথ করল দুই শিশুকে! মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

ইংল্যান্ডে অপেক্ষা করছিল মা-হারা দুই সন্তান। ফিরে তাদের দেখভালের আজীবন দায়িত্ব নেওয়ার কথা ছিল অর্জুন পাটোলিয়ার। অভিশপ্ত বিমান দুর্ঘটনা (plane crash) কেড়ে নিল দুই সন্তানের বাবাকে, যিনি স্ত্রীর অস্থি বিসর্জন করতে ভারতে এসেছিলেন। এক মিনিটে বাবাকে হারিয়ে অনিশ্চিত জীবনে ইংল্যান্ডে (UK) থাকা দুই শিশু।

আমেদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) সপরিবারে প্রাণ হারিয়েছেন চিকিৎসক প্রতীক। তিন সন্তান ও স্ত্রীর মৃত্যুর হয়েছে অভিশপ্ত বিমানে। প্রবল শোকের মধ্যেই আশার কথা বাবা-মা হারা হয়ে অনিশ্তিত জীবন পায়নি তিনটি শিশু। কিন্তু লন্ডনের অর্জুনের সন্তানদের জীবনে তেমন আশার আলো জ্বলল না। মা-বাবাকে হারিয়ে অনাথ, অনিশ্চিত ভবিষ্যতে ৪ ও ৮ বছরের দুই কন্যা।

লন্ডনের বাসিন্দা অর্জুন পাটোলিয়ার স্ত্রী ভারতীবেনের প্রয়াণ হয়েছে গত সপ্তাহে। স্ত্রীর শেষ ইচ্ছা বজায় রাখতে গুজরাটের আমরেলির গ্রামে এসেছিলেন অর্জুন। স্ত্রীর অস্থি গ্রামের পুকুরে বিসর্জনে গ্রামের মানুষ ভিড় করেছিলেন। এরপরই বৃহস্পতিবারের বিমানে তার লন্ডন (London) ফেরার কথা ছিল দুই সন্তানের কাছে। কিন্তু দুই শিশু জানতেও পারল না, মায়ের পরে তারা তাদের বাবাকেও হারালো।

অর্জুনের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। অর্জুন সপরিবারে বর্তমানে লন্ডনের বাসিন্দা ছিলেন। তার বৃদ্ধা মা বর্তমানে শোকে পাথর। এই পরিস্থিতিতে লন্ডনে (London) দুটি শিশুর কী পরিণতি হবে তা নিয়েই চিন্তা আমরেলির গ্রামে। দুই দেশের নাগরিকত্বের জটিলতায় শেষ পর্যন্ত কাদের কাছে বড় হতে হবে তাদের, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...