Friday, June 26, 2026

প্লেন ভেঙে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ১০০০ ডিগ্রি সেলসিয়াস উত্তাপ! বহু পশু-পাখির মৃত্যু

Date:

Share post:

টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ধ্বংস হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭ বিমানটি। বিমানে থাকা ২৪১ জন যাত্রীরই ঝলসে মৃত্যু হয়েছে। শুধুমাত্র বেঁচে গিয়েছেন ১ জন। এছাড়া যে মেডিক্যাল হস্টেলের ওপর আছড়ে পড়েছিল বিমানটি সেখানেও একাধিকের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে শেষ পাওয়া খবরে মৃত্যু হয়েছে ২৯৭ জনের। বিমানটি ধ্বংসের সময় ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর জ্বালানিতে আগুন ধরার কারণে তাপমাত্রা পৌঁছেছিল ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ তাপমাত্রায় কোনও প্রাণীর বেঁচে থাকা অসম্ভব।

এয়ার ইন্ডিয়ার (Air India) লন্ডনগামী বিমানটি আমেদাবাদের বসতি এলাকায় আছড়ে পড়া এবং মুহূর্তের মধ্যে ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রার জেরে বহু পশু পাখিরও মৃত্যু হয়েছে। মেঘানীনগর এলাকার মেডিক্যাল কলেজ হস্টেলের ধ্বংসস্তূপের মধ্যে থেকে পশু-পাখির পুড়ে যাওয়া দেহও মিলেছে। এত কম সময়ে বিষয়টি ঘটে গিয়েছে যে পশু-পাখিরাও বাঁচার জন্য পালাতে পারেনি। তীব্র তাপের ফলে পুড়ে ছাই গাছ-পালাও। এক ফায়ার অফিসারের কথায়, “বিমানের ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে চারদিকে জ্বলে উঠল আগুন। এমন পরিস্থিতিতে শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, পাখিরাও বাঁচার সময় পায়নি। সবই ছাই।” উদ্ধারকারীদের মতে, বিমান পরিষেবার ইতিহাসে অন্ধকারতম দিন হয়ে থাকবে।
আরও খবরআমেদাবাদের বিমান দুর্ঘটনা একসপ্তাহে অনাথ করল দুই শিশুকে! মর্মান্তিক পরিণতি

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...