Tuesday, April 7, 2026

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা ‘ভয়াবহ’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্রিটেনের রাজ পরিবারের

Date:

Share post:

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় (ahmedabad tragic Plane accident ) বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া দিয়েছেন শীর্ষ নেতৃত্বরা। বৃহস্পতিবারের দুর্ঘটনাকেভয়াবহবহ’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (Charles R )। রাজ পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আজ (১২ জুন) সকালে আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় আমি এবং আমার স্ত্রী মর্মাহত। আমরা মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।” পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দলের কর্মীরা যেভাবে পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা দেখিয়েছেন তার প্রশংসা করে সেই সব কর্মীদের কুর্নিশ জানিয়েছে ব্রিটিশ রাজ পরিবার।

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট। ভারতীয় এবং পর্তুগিজ যাত্রীদের পাশাপাশি ৫৩ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন ওই ফ্লাইটে। বিমান ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই দুঃখ প্রকাশ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত ব্রিটিশ প্রশাসন।

 

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...