Friday, June 26, 2026

যাত্রীসুরক্ষায় গাফিলতি? বিমান দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পর সাফাই কেন্দ্রের মন্ত্রীর

Date:

Share post:

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও বিমানের ধ্বংসাবশেষ মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর পড়ে রয়েছে। মৃতদেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন। সাড়ে তিনশোর কাছাকাছি দেহাংশ উদ্ধার হয়েছে। আমেদাবাদের সিভিল হাসপাতালের মর্গে কান্নার রোল। মরদেহ ফিরে পেতে অধীর আগ্রহে রয়েছে পরিবারগুলি। এমতাবস্থায় সাফাই দিতে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।

সাংবাদিক বৈঠকে নাইডু জানিয়েছেন, “দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং সেটির তথ্য এখন ডিকোডিং-এর প্রক্রিয়ায় রয়েছে। উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমেই দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বর্তমানে বিভিন্ন উচ্চপর্যায়ের কমিটি ও এজেন্সি একসঙ্গে তদন্তে নেমেছে।

তিনি আরও জানিয়েছেন, “ঘটনাটিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখছি। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB-এর প্রযুক্তিগত টিম মনে করছে, ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলে দুর্ঘটনার সময় কিংবা তার ঠিক আগে কী ঘটেছিল- তা স্পষ্টভাবে জানা যাবে।” তিনি জানান,”বর্তমানে ভারতে ৩৪টি বোয়িং ৭৮৭ সিরিজের বিমান রয়েছে, যার মধ্যে ৮টি ইতিমধ্যেই পরীক্ষা শেষ করা হয়েছে। বাকিগুলোরও জরুরি ভিত্তিতে পরীক্ষানিরীক্ষা করা হবে”

বিমান ও যাত্রীসুরক্ষা নিয়ে সাফাই দিয়ে বললেন, “আমাদের সেফটি স্ট্যান্ডার্ডাস যথেষ্ট কঠোর, নিয়মবিধির সঙ্গে আপোস হয় না। কিন্তু এই ঘটনায় বোঝা যাচ্ছে, আরও বিশদে তদারকির প্রয়োজনীয়তা রয়েছে।” তাঁর এই কথার পরে উঠছে প্রশ্ন। যে বিশদে তদারকির প্রয়োজনীয়তা স্বীকার করে কি পরোক্ষে বিমান এবং যাত্রীসুরক্ষায় গাফিলতি মেনে নিচ্ছে সরকার?

আরও পড়ুন – সিভিক ভলেন্টিয়ারকে কান ধরে ওঠবোস! ক্লোজ পেঁড়ো থানার ওসি, গ্রেফতার ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...