Wednesday, June 24, 2026

আজ একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের, থাকবেন জেলা সভাপতি থেকে সিনিয়র নেতারাও 

Date:

Share post:

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে তৃণমূল (TMC) সুপ্রিমো কী বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির। এবারের একুশে জুলাইয়ের প্রস্ততি নিয়ে ভবানীপুরে বৈঠক করতে চলেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। শনিবার বেলা ১টায় এই বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন সব জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান এবং বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরা। এছাড়াও বৈঠকে দেখা যাবে বেশ কয়েকজন সিনিয়র নেতা- মন্ত্রীদের। বৈঠকে যোগ দিতে দূরের জেলাগুলির নেতৃত্ব শুক্রবারের মধ্যেই শহরে পৌঁছেছেন।

প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে প্রস্তুতির গাইডলাইন তৈরি করে দেবে দল। কোচবিহার থেকে কাকদ্বীপ, একুশের প্রস্তুতি-বৈঠক হবে জেলা, ব্লক সর্বত্র। চলবে টানা প্রচার অভিযান। রাজ্য কমিটির দেওয়া গাইডলাইন মেনেই তৈরি হবে প্রচারের পোস্টার ও ব্যানার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একুশের জুলাইয়ের মঞ্চ থেকে দিকনির্দেশিকা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশিকাকে পাথেয় করেই নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। তবে এবারের একুশে জুলাইয়ের গুরুত্ব অন্যবারের তুলনায় অনেকটাই বেশি। একুশে জুলাই শহিদ তর্পণের দিন লক্ষ লক্ষ কর্মী-সমর্থক জেলা থেকে কলকাতায় হাজির হন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ-সহ শহরের একাধিক জায়গায় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক বিরাট প্রস্তুতির প্রয়োজন হয়। এই সবকিছু নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...