Tuesday, June 9, 2026

দক্ষিণ দিনাজপুরে একই বাড়ি থেকে দেওর-বৌদির দেহ উদ্ধারে চাঞ্চল্য!

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরের তপনের নিমতলি (Nimtali) এলাকায় একই বাড়ি থেকে এক মহিলা এক যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সম্পর্কে তাঁরা বৌদি (সঙ্গীতা বর্মন) ও দেওর (গদাধর বর্মন) বলে জানা গেছে। বয়সের ব্যবধান মাত্র পাঁচ বছরে। ২৩ বছরের যুবকের সঙ্গে ১৮ বছরের বৌদির ঘনিষ্ঠতা অনেকেরই চোখে পড়েছে। স্থানীয়রা বলছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই এই চরম পরিণতি দুজনের। তপন থানার (Tapan Police Station) পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা।

বছর তিনেক আগে গদাধরের দাদা দেবপ্রসাদ বর্মনের সঙ্গে বিয়ে হয় সঙ্গীতার। বছর দেড়েকের একটি সন্তানও রয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি দেওর ও বউদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। জানাজানি হতে সংসারে অশান্তি হয়। বৃহস্পতিবার ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে যায়। সম্ভবত সেই টানাপোড়েনের ফলেই দেওর ও বউদির আত্মহত্যা সিদ্ধান্ত বলে মনে করছেন এলাকাবাসী। মৃতার স্বামী দেবপ্রসাদ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...