Monday, March 16, 2026

২১ জুলাই-এর পোস্টারে কেন নেই অভিষেকের ছবি! ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

২১ জুলাই-এ প্রচারে ছবি, পোস্টার, ব্যানার প্রকাশ করেছে তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওয়ার আহ্বান। সেই পোস্টার রয়েছে শুধু তৃণমূল সভানেত্রীর ছবি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি নেই সেখানে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান, অভিষেক নিয়েই জানিয়েছে পোস্টারে তাঁর ছবি না দিতে।

ক্ষমতায় আসার আগে থেকেই ২১ জুলাই শহিদ দিবস বড় আকারে পালন করে তৃণমূল। ২০১১-এর পর থেকে তার পরিধি আরও বেড়েছে। প্রতি বছরই পালিত হয় শহিদ দিবস। ২১ জুলাই-এর প্রস্তুতিতে শনিবার, দুপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়। সেখানে ওই পোস্টার দেওয়া হয়েছে। তবে, পোস্টারে অভিষেকের ছবি না থাকায় প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম।

উত্তরে তৃণমূল নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা জানান, বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচির সময় ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবিই থাকবে।“

সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।“

তৃণমূল নেতৃত্বের আশা এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে।
আরও খবরকুকথা দল সমর্থন করে না, যথেষ্ট শাস্তি হয়েছে: অনুব্রত নিয়ে সাফ জানাল তৃণমূল, উঠল অনিল-বিনয় প্রসঙ্গ

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...