Thursday, June 25, 2026

মহেশতলার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান: স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশ অভিষেকের

Date:

Share post:

মহেশতলায় (Maheshtala) দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিপ পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্যের নির্দেশ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এর পরেই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করেছেন তৃণমূলের কর্মীরা।

১১ জুন ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। সেটিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। থামাতে গিয়ে জখম হন একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‌্যাফ। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় বেশি কিছু পরিবার। দোকান ভাঙচুর হয়।
আরও খবররাজ্য পুলিশে ফের রদবদল, বারাকপুরের পর মহেশতলা ও মালদহতেও

তৃণমূল সূত্রে খবর, এর ঘটনার পরেই স্থানীয় সাংসদ অভিষেক (Abhishek Banerjee) তৃণমূলের নেতাদের নির্দেশ দেন, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিককে সব ধরনের সাহায্য প্রদান করতে হবে। সাংসদের নির্দেশে স্থানীয় দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন। প্রয়োজনীয় সকল সহায়তা ও সহযোগিতাও দিচ্ছেন।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...