Monday, March 16, 2026

ভারি বৃষ্টিপাতের জেরে কেদারনাথের রাস্তায় ধস! আপাতত বন্ধ তীর্থযাত্রা

Date:

Share post:

প্রবল বৃষ্টিপাতের জেরে কেদারনাথের রাস্তায় ভূমিধসে (land slide) মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ২ জন। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে জঙ্গলচট্টির কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ধসের জেরে আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে রাস্তা।

রুদ্রপ্রয়াগ (Rudraprayag) পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই রুদ্রপ্রয়াগের (Rudraprayag) জঙ্গলচট্টি এলাকায় একনাগাড়ে প্রবল বৃষ্টির ফলে রাস্তায় বড়সড় ধস (land slide) নেমেছে। ভারি পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক পুণ্যার্থী। অন্যদিকে এই সপ্তাহে ওই এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, জারি আছে হলুদ সতর্কবার্তাও। বর্তমানে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ করা হয়েছে এই রাস্তা।

আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারি দল। যাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে, কর্তৃপক্ষের থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা যেন হোটেলেই থাকেন।

প্রসঙ্গত, কেদারনাথ (Kedarnath) যাওয়ার জন্য চপার সুবিধা থাকলেও বেশিরভাগ যাত্রীরা হেঁটেই যাত্রা করেন। চলতি বছরের ২ মে থেকেই শুরু হয়েছে কেদারনাথ যাত্রা। তবে এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ পায়ে হেঁটে কেদারযাত্রা। অন্যদিকে সকালেই চপার দুর্ঘটনার জেরে দুদিনের জন্য সম্পূর্ণভাবে উড়ান যাত্রাও বন্ধ রাখা হয়েছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...