Monday, April 6, 2026

স্বস্তির বৃষ্টিই নিভিয়ে দিল প্রাণ! সিমলাগড়ে বজ্রাঘাতে মৃত্যু কিশোরের

Date:

Share post:

তাপদাহের পর স্বস্তি নিয়ে এসেছিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিই নামিয়ে আনল মৃত্যুর মেঘ। হুগলির পান্ডুয়া থানার সিমলাগড়ে বজ্রাঘাতে মৃত্যু হল শেখ বাদশা ওরফে লাল নামে এক কিশোরের। বয়স মাত্র ১৬ বছর। সোমবার বিকেলের এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ বাদশা বৃষ্টির সময় গ্রামের একটি বড় বটগাছের নিচে বসেছিল। হঠাৎই ঘটে বজ্রপাত। বজ্রাঘাতে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে বাদশা।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যান পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের তরফ থেকেও মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় বজ্রপাত সংক্রান্ত সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। প্রবীণরা বলছেন, ‘‘বর্ষাকালে খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া একেবারেই উচিত নয়। বজ্রপাতের সময় দ্রুত ঘরে ঢুকে পড়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।’’ প্রকৃতির রুদ্ররূপ যে মুহূর্তেই মুছে দিতে পারে প্রাণের হাসি, সেই নির্মম সত্যই যেন ফের সামনে এল এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে। প্রশাসনের পাশাপাশি এলাকার মানুষেরও এখন একটাই বার্তা— সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

আরও পড়ুন – নির্মীয়মান সেতু ভাঙল মধ্যপ্রদেশে! আহত ৬ শ্রমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...