Tuesday, June 23, 2026

নির্মীয়মান সেতু ভাঙল মধ্যপ্রদেশে! আহত ৬ শ্রমিক

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের নির্মাণকাজ কতটা নিম্মমানের ফের একবার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে (Madhyapradesh)। নির্মাণের সময়ই ভেঙে পড়ল ৮০ কোটির সেতু। দুর্ঘটনায় গুরুতর আহত ৬ নির্মাণ শ্রমিক। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘অ্যাক্ট অফ ফ্রড’ (Act of Fraud) উদাহরণ তুলে ধরে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের।

মধ্যপ্রদেশের শিবপুরিতে (Shivpuri) পোহরি রোডের উপর একটি সেতু তৈরি হচ্ছিল। রেলপথের উপর ওভার ব্রিজ তৈরিতে রাতেও কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই শনিবার রাতে তার একটি অংশ ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ৬ শ্রমিক। প্রশ্ন উঠেছে, দিনের বেলায় এই সেতুর অংশ ভেঙে পড়লে কী পরিণতি হত তা নিয়ে।

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে এই বিপর্যয়ের পরে বাংলার শাসকদল তৃণমূলের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিজের ভাষাতেই এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড (Act of Fraud)। সেই সঙ্গে দাবি জানানো হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্মীয়মান প্রতিটি কাঠামোর অবিলম্বে কঠোর অডিট প্রয়োজন। তাঁদের জবাবদিহি করতে হবে এবং নিরীহ জীবনকে বিপন্ন করার জন্য দায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...