Wednesday, March 25, 2026

বাম আমলে নির্বাচনই হয়নি, ভোটবাক্স খুলতেই তৃণমূলের জয় জয়কার কোন্নগরে

Date:

Share post:

কোন্নগর নবগ্রাম সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচনে ৫৬-০ ব্যবধানে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্বাধীনতার পর ব্যাঙ্কে এই প্রথম নির্বাচন হল। জয়ের পর প্রার্থীদের নিয়ে তৃণমূল কর্মীরা  আবির খেলায় মেতে ওঠেন। হুগলি (Hooghly) জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি স্বপন দাস বলেন, দীর্ঘদিন সিপিআইএম এই ব্যাঙ্কের নির্বাচন করেনি। এই প্রথম নবগ্রামের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল। গোটা বাংলার সাথে নবগ্রামের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের ভরসা রেখে নবগ্রাম সমবায় ব্যাঙ্ক (Samabaya bank) নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করেছেন। ছাব্বিশের আগে এই জয় ফের প্রমাণ করে দিল বাংলায় তৃণমূলের কোনও বিকল্প নেই।

জয় নিয়ে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তী বলেন, এই ব্যাঙ্কে সিপিএম (CPIM) নিজেদের জোরে আগে ভোট করতে দিত না। তাই এতদিন এখানে ভোট হয়নি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী তাই এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তাই আজ এই জয়। আগামী বিধানসভা ভোট আসছে সেখানে তৃণমূল আবার রেকর্ড করে জিতবে।

নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, এই জয় মানুষের জয়। এতদিন জোর করে সিপিএম(CPIM) দখল করে ছিল আর আজ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তাই তৃণমূলকে জিতিয়েছে।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...