Monday, May 25, 2026

সেতু ভাঙতেই ভেসে গেলেন অনেকে! মহারাষ্ট্র প্রশাসনের তালিকায় মৃত ৪, কেউ নিখোঁজ নয়

Date:

Share post:

৩২ বছরের পুরনো সেতুতে পায়ে হেঁটে চলার অনুমতি ছিল। তারপরও সেখানে চলত দুচাকার গাড়ি। সেতু ভাঙতেই ভেসে গেলেন বহু মানুষ। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শেষ করার পর মহারাষ্ট্র (Maharashtra) প্রশাসনের দাবি ইন্দ্রায়ানী নদীর (Indrayani river) উপর ব্রিজ ভাঙার (bridge collapse) ঘটনায় মৃতের সংখ্যা ৪ এবং আহত ৫৫। তালিকায় নিখোঁজ কাউকেই দেখানো হয়নি।

পুনের ইন্দ্রায়ানী নদীর উপর সেতু ভাঙার ঘটনায় আহতরা দাবি করেন ব্রিজের উপর আচমকাই প্রচন্ড ভিড় হয়ে যায়। একসঙ্গে অনেক গাড়ি চলে আসে। যার ফলে পদচারীরাও আটকে পড়েন। সেই সময়ই সেতুটি প্রবলভাবে নড়তে শুরু করে। অনেকে বুঝতে পেরেও সরে আসতে পারেননি। তার আগেই ভেঙে পড়ে লোহার সেতু (iron bridge)। আর সেতু ভাঙতেই বহু মানুষ ভেসে যান, এমনটাই জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এই সেতুটি (iron bridge) ৩২ বছরের পুরনো। স্থানীয় গ্রামবাসীদের যাতায়াতের জন্যই রাখা ছিল এই সেতু। তবে ধীরে ধীরে এখানে মন্দিরের জন্য পর্যটকদের আনাগোনা বাড়ে। আবহাওয়া ভালো থাকলে পর্যটকদের ভিড় যথেষ্ট হত। সেক্ষেত্রে নজরদারি ছিল না প্রশাসনের। গ্রামবাসীদের লোহার সেতুতে একনাগাড়ে চলত দুচাকা, তিনচাকার গাড়ি।

রবিবারের ঘটনার পর মহারাষ্ট্র প্রশাসনের তরফে মৃত ও আহতদের তালিকা প্রকাশ করা হয়। প্রশাসনের দাবি অন্তত ৬০ জন সেতু ভেঙে (bridge collapse) নদীতে পড়ে যান। তার মধ্যে ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। চারজনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজনের দেহ সনাক্ত করা সম্ভব হয়নি।

Related articles

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...