Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘Safe Drive, Save Life’ প্রকল্পে উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা-মৃত্যুর হার: পরিবহনমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘Safe Drive, Save Life’ প্রকল্পের প্রভাবে রাজ্যে উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা ও মৃত্যুর হার। সোমবার বিধানসভায় (Assembly) এই কথা জানান পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। বলেন, গত কয়েক বছরে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগও জোরকদমে চলছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, ২০১৫ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ১৭,৫৫৫। ২০২৩ সালে তা কমে হয়েছে ১৩,৯৯৫। ২০২৩ সালে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৫১ জনের। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে মোট সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৬৩ জনের। ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৯২৩টি আবেদন খতিয়ে দেখে রাজ্য সরকার ইতিমধ্যেই ৩৮ কোটি ৪৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

মন্ত্রী বলেন, “স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার, ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ এবং নিয়মিত রোড সেফটি কমিটির বৈঠকের ফলেই এই উন্নতি।” কলকাতার ক্ষেত্রেও দুর্ঘটনার হার কমেছে বলে জানান তিনি।

দুর্ঘটনা আরও কমাতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানান পরিবহণমন্ত্রী। পাইলট প্রকল্প হিসাবে বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী ১০টি গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের গতিবিধির উপর নজরদারি চালাতে একটি অ্যাপ্লিকেশন চালু হয়েছে বলে তিনি জানান।

তবে এখনও কিছু মানুষ নিয়ম মানছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর মন্তব্য, “১০টি রুটে নজরদারি চলছে। ২-৩ বার সতর্ক করার পরও যদি কেউ না শোনেন, তবে তাঁর লাইসেন্স বাতিল করা হবে।”

মন্ত্রী এদিন বিরোধীদের উদ্দেশে বলেন, “সরকারের একার পক্ষে সচেতনতা সম্ভব নয়। দুর্ঘটনা রোধে সকলে মিলে প্রচারে নামতে হবে।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...