Sunday, June 14, 2026

১৭ জুন ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর

Date:

Share post:

প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৭ জুন ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ১৬ জুনই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। মায়ের অসুস্থতার জন্য হঠাত্ই ভারতে ফিরে এসেছিলেন তিনি। শোনা যাচ্ছে তাঁর মায়ের শরীর নাকি খানিকটা ভালো রয়েছে। এরপরই ইংল্যান্ডে(England) ফিরে যাওয়ার সিদ্ধান্ত।

গত সপ্তাহে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন গৌতম গম্ভীরের মা। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি ফিরে আসার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। গৌতম গম্ভীর ফিরে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে ভারতীয় দলের প্রথম টেস্টের আগে তিনি যোগ দিতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছিল সকলকে।

এমন সময়ই শোনা যাচ্ছিল যে ভিভিএস লক্ষ্মণ নাকি গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে নাকি ভারতীয় দলের টেম্পোরারির কোচের দায়িত্ব সামলাবেন। কিন্তু গম্ভীরের ফেরার খবর পাওয়ার পরই কার্যত সেই দায়িত্ব আর সমলাতে হবে না ভিভিএস লক্ষ্মণকে। আপাতত লক্ষ্মণ দেশেই ফিরে আসছেন।

নতুন অধিনায়ক শুভমন গিলের(Shubman Gill) সামনে যেমন এই সিরিজ এক বড় পরীক্ষা। তেমনই গৌতম গম্ভীরের কাছেও বড় চ্যালেঞ্জ এই অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ(Anderson-Tendulkar Trophy)। সিরিজ শুরু ২০ জুন থেকে। তার অবশ্য বেশ কয়েকদিন আগেই ইংল্যান্ড পৌঁছচ্ছেন গৌতম গম্ভীর।

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...