Friday, June 26, 2026

ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

Date:

Share post:

ভোটের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের সুতিতে। সোমবার রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে গত কয়েক মাসে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে, বিশেষ করে ভোটের আগে যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এই ব্যাটেলিয়ন স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে ব্যাটেলিয়নের অস্থায়ী বেস তৈরি হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে বাহিনীর গাড়ি, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সরঞ্জাম। তবে আধিকারিক ও তাঁদের পরিবার এখনই বারাকপুর ছাড়ছেন না। পর্যাপ্ত আবাসন এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ৮ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ব্যাটেলিয়নের স্থানান্তরের ফলে ওই জায়গা আপাতত খালি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ৮ নম্বর ব্যাটেলিয়নের জন্য কমান্ডান্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট।

প্রশাসনিক সূত্রের দাবি, শুধু নিরাপত্তাই নয়, গোটা এলাকার উপর নজরদারি বাড়াতেও এই কৌশল কাজে লাগবে। স্থানীয় স্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এর পিছনে নির্বাচনী প্রস্তুতির কৌশলগত দিকটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আরও পড়ুন – বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...