Saturday, April 4, 2026

নাম বদলেও ফাঁড়া কাটল না, এবার যান্ত্রিক ত্রুটির কারণে আহমেদাবাদে বাতিল ড্রিমলাইনার!

Date:

Share post:

আহমেদাবাদ দুর্ঘটনার পর অভিশপ্ত বোয়িং বিমানের নাম বদল করেছিল এয়ার ইন্ডিয়া (Air India Dreamliner)। কিন্তু তাতেও পরিষেবায় বদল এল না। মঙ্গলের সকালে লন্ডনগামী সেই AI বিমানে ফের যান্ত্রিক ত্রুটি। এবারও ঘটনা আহমেদাবাদেই।টেকঅফের সময় বিষয়টি নজরে আসায় ফ্লাইট বাতিল ঘোষণা কর্তৃপক্ষের। বিরক্ত যাত্রীরা, প্রশ্ন একটাই বারবার হচ্ছেটা কী?

যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার রাতেই সানফ্রান্সিসকো – মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটকে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) অবতরণ করানো হয়। সেই ঘটনার ১২ ঘণ্টা যেতে না যেতেই এবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল। এক সপ্তাহ আগে দুর্ঘটনার কথা মাথায় রেখে দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের রিফান্ড দেওয়া হবে। কিন্তু পরিষেবার নামে যেভাবে হয়রানি আর আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের উপর বীতশ্রদ্ধ যাত্রীরা। গত ১২ জুন ড্রিমলাইনারের (AI 171) মর্মান্তিক পরিণতির পর নাম বদল করে আজ সংস্থার লন্ডনগামী বিমানের ওড়ার কথা ছিল। দুপুর ১টা নাগাদ আহমেদাবাদ থেকে ছেড়ে ননস্টপ ফ্লাইটটির লন্ডনের হিথরো বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের আগেই তা বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। যান্ত্রিক গোলযোগের বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা মেলেনি।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...