Friday, June 5, 2026

ইরান- ইজরায়েল উত্তেজনার পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের

Date:

Share post:

ইরানে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে চলেছে ইজরায়েল (Iran – Israel conflict) । এইপরিস্থিতিতে তেহরানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। সোমবারই ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা দিল্লিতে (Delhi) ফিরবেন বুধবার। মঙ্গলে দেশের নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের (Persons of Indian Origin) জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক (Foreign Ministry)। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত ভারতীয়দের তেহরান (Tehran) ছাড়তে বলা হয়েছে। যাঁরা নিজেরাই অন্য শহরে যেতে পারবেন তাঁদের অবিলম্বে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা এখনও যোগাযোগ করেননি তাঁদের অবিলম্বে ভারতীয় দূতাবাসে (Indian Embassy in Iran) যোগাযোগ করে নিজেদের লোকেশন জানানোর জন্য তিনটি হেল্পলাইন নম্বরও (+98 9010144557, +98 9128109115,+98 9128109109) চালু করা হয়েছে।

গত পাঁচদিন ধরে ইরানের রাজধানী লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা আর ক্ষয়ক্ষতির পরিমাণ। ইতিমধ্যেই ইরানে আটকে থাকা ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে তেহরান ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ কোনও শহরে ভারতীয়দের আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাস সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স (Siraj University of Medical Sciences) কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে, তারা যেন ভারতীয় পড়ুয়াদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করে। কিন্তু এত কম সময়ের মধ্যে সবার পক্ষে অন্যত্র যাওয়ার মতো আছে কি, এ প্রশ্ন উঠছে। ইজলায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে ভারতীয় পড়ুয়াদের এই ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...