Wednesday, March 18, 2026

সাইবার প্রতারণার তদন্তে সাতসকালে শিলিগুড়িতে ইডি হানা!

Date:

Share post:

মঙ্গলবার সকাল সকাল শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুরনো একটি সাইবার প্রতারণা(Cyber fraud) মামলার তদন্তে শহরের অন্তত ছয়টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা। তবে ইডির (ED) তরফে এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনও সরকারি বিবৃতি মেলেনি। মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের তরফে অভিযান চালানো হয় ৫, ৮, ৯ ও ৩৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায়। স্থানীয় সূত্র জানা গেছে, খালপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের এম.আর. রোডের একটি অ্যাপার্টমেন্ট,পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, ৯ নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও এস.পি. মুখার্জি রোডে এক উকিলের বাসভবনে তল্লাশি চালায় ইডি। ওই উকিলের আরেকটি বাড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকাতেও অভিযান চলে। সকালে হঠাৎ শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেখে অবাক হয়ে যান সাধারণ মানুষ। পরে জানা যায়, পুরনো একটি সাইবার প্রতারণা মামলার তদন্তে এটি ইডির পরিকল্পিত অভিযান।

 

spot_img

Related articles

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...