Saturday, April 4, 2026

মর্মান্তিক! স্টিয়ারিং ধরেই হার্ট অ্যাটাক, চলন্ত গাড়িতে চরম পরিণতি প্রৌঢ়ের

Date:

Share post:

নিজেই গাড়ি চালিয়ে নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রি দিয়ে যাচ্ছিলেন নিউ ব্যারাকপুরের পৃথ্বীজিৎ দত্ত। চলন্ত গাড়িতে স্টিয়ারিংয়ে (Car Steering) হাত রেখেই হার্ট অ্যাটাক (Heart Attack)। মৃত্যু হল বছর ৫৩ প্রৌঢ়ের।

সোমবার সন্ধে ৬টা নাগাদ নিউটাউনের এরিয়া থ্রি-র ২০ নম্বর জলের ট্যাঙ্ক সংলগ্ন একটি রাস্তা হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পৃথ্বীজিতের গাড়ি রাস্তার দুপাশের ডিভাইডারে ধাক্কা মারতে থাকে। স্টিয়ারিংয়ে (Car Steering) তখনও হাত ছিল প্রৌঢ়ের। এরপর হঠাৎ গাড়িটি দাঁড়িয়ে যায়৷ স্থানীয়রা গিয়ে দেখেন চালকের আসনে প্রৌঢ় ঝুঁকে পড়েছেন স্টিয়ারিং-এর ওপর। তাঁকে উদ্ধার করে নিউটাউন থানার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতলে নিয়ে গেল, চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন৷

পুলিশ সূত্রে খবর, হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে, হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে পৃথ্বীজিতের। তাঁর হৃদরোগ ছিল কি না পরিবারের সঙ্গে কথা বলে খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে অন্যান্য বিষয়ও দেখা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...