Saturday, April 4, 2026

বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা কি অপরাধ? পরিযায়ী শ্রমিকদের পুশব্যকের ঘটনায় ফের একবার বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের চার, উত্তর ২৪ পরগনার দুই ও পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় বিজেপিশাসিত ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন তিনি। তাঁর কথায়, আপনারা কেন আমাদের রাজ্যের মানুষদের মারলেন। বাংলায় কথা বলা কি অপরাধ। এটা আমাদের মাতৃভাষা, প্রত্যেকের অধিকার রয়েছে তাদের মাতৃভাষায় কথা বলার। আমি সব ভাষাকে ভালবাসি প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তাদের স্থানীয় ভাষায় কথা বলার। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু আপনাদের ডবল ইঞ্জিন সরকার মানুষদের বুলডোজ করছেন। আপনারা মানুষদের নিরাপত্তা দিতে পারেন না। ইন্টারন্যাশনাল ফ্লাইটে চারটে করে ইঞ্জিন হয়। কিন্তু দুটো খারাপ হয়ে গিয়েছিল কীভাবে? সেজন্যই আমি আপনাদের ডবল ইঞ্জিন বলছি।

এর আগে বিধানসভাতেও তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আধার, প্যান-সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও শুধুমাত্র ভাষার ভিত্তিতে এই অন্যায় হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

এদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, বাংলার কিছু নাগরিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের সেই ঘটনা সামনে এসেছে। তাদের কাছে যাবতীয় তথ্য থাকা সত্বেও সেই তথ্য কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। ঘটনা জানাজানি হতে মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। তারা সত্যিকারের বাংলাদেশি হলে ভারত সরকার ফিরিয়ে আনত না। তারা ভারতবর্ষের বাসিন্দা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

আরও পড়ুন – বাংলার মূলধারার ছবিতে ফের নাট্যকার বাদল, আসছে ‘পাগলা ঘোড়া’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...