Friday, June 26, 2026

‘স্বেচ্ছায় আত্মহত্যা’ একই পরিবারের তিনজনের! কসবার ঘটনায় বাড়ছে রহস্য

Date:

Share post:

মঙ্গলের সন্ধ্যায় কসবার রাজডাঙ্গা (Rajdanga, Kasba) এলাকার এক বহুতলে একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন সরজিৎ ভট্টাচার্য (Sarajit Bhattacharjee), তাঁর স্ত্রী গার্গী ছেলে আয়ুষ্মান। স্থানীয়রা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই রাজডাঙা গোল্ড পার্কের (Gold Park) ৫০ নম্বর ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। বিকেলের দিকে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরাই কসবা থানায় (Kasba Police Station) খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে প্রথমে হলঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সরজিতের দেহ দেখতে পায়। পাশের ঘর থেকে উদ্ধার হয় গার্গী (৬৮) এবং আয়ুষ্মানের (৩৮) ঝুলন্ত দেহ। সেখানে একটি সুইসাইড নোট মিলেছে যেখানে ‘স্বেচ্ছায় আত্মহত্যা’র কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মৃত সরজিৎ ভট্টাচার্য পেশায় জমি ও বাড়ি কেনাবেচার দালালি করতেন বলে জানা গেছে। এলাকায় প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না তাঁর। পুলিশ জানিয়েছে, গার্গী ও আয়ুষ্মানের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এখান থেকেই বাড়ছে রহস্য। তাহলে কি স্ত্রী পুত্রকে খুন করার পরই সরজিৎ আত্মঘাতী হয়েছেন? নাকি এর পেছনে অন্য কেউ জড়িত? মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আত্মহত্যার সম্ভাবনাই আপাতত জোরালো। গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...