Friday, April 3, 2026

দেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

দেশের প্রাইম মিনিস্টার কে? প্রশ্ন তুলে ফের অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্ন (Nabanna) থেকে বাংলা দিবস ও সংবিধান হত্যা দিবসের বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মোদি-শাহকে নিশানা করেন তিনি।

সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “দেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? মোদি তো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর বকলমে তো দেশটা ওকে ছেড়ে দিয়েছেন। উনি কোনও নিয়মের তোয়াক্কা করছেন না, ওরা আবার গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চাইছে। কি না ওই দিন নাকি নেতাজির ছবি দেখাবে। ক্ষমতায় আসার আগে বলেছিল, নেতাজি অন্তর্ধান রহস্য উদঘাটন করবেন, আজ অব্দি করেছেন? করেননি, আসলে এই সরকারটা জুমলা সরকার।”

এর পরেই নেতাজির করা প্ল্যানিং কমিশন (Planning Commission) তুলে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। কটাক্ষ করে বলেন, “প্ল্যানিং কমিশন তুলে নীতি আয়োগ করেছেন, যার না আছে কোনও নীতি না কোনও প্ল্যানিং!”

মমতার অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে, গায়ের জোরে বিভিন্ন রাজ্যের ক্ষমতা কেড়ে নিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। বিল পাশ করার সময় বিরোধী সাংসদের সাসপেন্ড করেছিল। এরা আবার বড় বড় কথা বলে কী করে!

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “দেশটাকে করেছেন শেষ, বাহ্ বিজেপি বেশ, বেশ, বেশ! আমি এটাকে ধিক্কার জানাই। আপনাদের উত্তর দেওয়ার জন্য দেশের মানুষ তৈরি হচ্ছে।”
আরও খবরOBC মামলায় চাকরি সৃষ্টিতে বাধা: বিজেপির দ্বিচারিতার মুখোশ খুললেন মুখ্যমন্ত্রী

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...