Thursday, May 7, 2026

বিশেষভাবে সক্ষম ছাত্রকে হেনস্থা! ভুল স্বীকার ক্ষমা চাইল মিনিবাস সংগঠন-প্রশাসন

Date:

Share post:

বিশেষভাবে সক্ষম এক ছাত্র ও তার মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ও পানাগড় এলাকায়। সোমবার সকালে পানাগড়ে স্কুল যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন দয়ানন্দ এলাকার এক হোমের ছাত্র এবং তার মা। সেই সময় একটি মিনিবাস থামলেও, ছাত্রটি যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তা বুঝে তাকে বাসে উঠতে দেয়নি বাসকর্মীরা।

এই ঘটনায় বিপাকে পড়েন ছাত্রের মা। পরে অনেক কষ্টে অন্য একটি যানবাহনে করে দুর্গাপুরের দয়ানন্দ হোমে পৌঁছন। ঘটনাটি হোম কর্তৃপক্ষকে জানানো হলে, বিষয়টি জানাজানি হতে দেরি হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। বুদ্ধিজীবী মহলও সরব হন। বিষয়টি পৌঁছায় দুর্গাপুর মহকুমা প্রশাসন ও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। ঘটনার তদন্তে নামে মহকুমা প্রশাসন। তদন্তে উঠে আসে, মিনিবাস কর্মীরা শুধুমাত্র শিশুটিকে বাসে উঠতে দেননি তা-ই নয়, দুর্ব্যবহারও করেন তার মায়ের সঙ্গে। এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে মিনিবাস সংগঠনের কাছে কৈফিয়ত তলব করা হয়।

অবশেষে ভুল স্বীকার করে নেয় মিনিবাস সংগঠন। বুধবার দুপুরে আঞ্চলিক পরিবহণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষ, জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়, মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তারা দয়ানন্দ হোমে গিয়ে ছাত্রের মা এবং হোম কর্তৃপক্ষের কাছে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চান। হোম কর্তৃপক্ষের দাবি, “এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, প্রশাসনের থেকে তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছি।”

ঘটনার নিন্দায় মুখর হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ। তাঁদের বক্তব্য, সমাজের সবচেয়ে দুর্বলদের পাশে দাঁড়ানো তো মানবিকতার প্রথম পাঠ, অথচ সেখানেই বারবার ব্যর্থ হচ্ছে আমরা। এই ঘটনার পর প্রশাসন ও পরিবহণ দফতরের পক্ষ থেকে সমস্ত পরিবহণ কর্মীদের মানবিক আচরণ এবং প্রতিবন্ধী সহযাত্রীদের সঙ্গে সহানুভূতির আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন – দেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...