Thursday, June 25, 2026

ডায়মন্ডহারবার এফসির হাত ধরেই ফের কলকাতায় ব্রাইট এনোবাখারে

Date:

Share post:

আবারও শহরে ফিরছেন ব্রাইট এনোবাখারে(Bright Enobakhare)। তবে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গলের জার্সিতে নয়। তাঁকে এবার দেখা যাবে ডায়মন্ডহারবার এফসির(DHFC) হয়ে। এবারের আইলিগে নামবে ডায়মন্ডহারবার এফসি। দুরন্ত গতিতে ভারতীয় ফুটবলে এগিয়ে চলেছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। লক্ষ্য তাদের আইএসএলের মঞ্চে পৌঁছনো। সেই লক্ষ্যেই যে ডায়মন্ডহারবার এফসিতে এবার ব্রাইট এনোবাখারে(Bright Enobakhare) তা বলার অপেক্ষা রাখে না। আবারও একবার এই নাইজেরিয়ান ফুটবলারের পায়ের জাদু দেখার অপেক্ষায় শহরবাসী।

ইস্টবেঙ্গলের জার্সিতেই প্রথমবার কলকাতার মাটিতে পা রেখেছিলেন ব্রাইট এনোবাখারে। ২০২১ সালের আইএসএলের মঞ্চে তাঁকে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। তাও মরসুমের মাঝপথে। সেখানেই নিজের জাত চিনিয়েছিলেন এই তারকা ফুটবলার। কয়েকদিনের মধ্যেই নয়নের মণি হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের তো বটেই, কলকাতার ফুটবল প্রেমীদেরও। তাঁর স্কীল থেকে গতি নজর কেড়েছিল অসংখ্য ফুটবল অনুরাগীদের। আবারও সেই স্কীলের ঝলক দেখা যাবে কলকাতার বুকে। তবে ডায়মন্ডহারবার এফসির(DHFC) জার্সিতে।

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত ১৯ জুনই ব্রাইট এনোবাখারের(Bright Enobakhare) সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলল ডায়মন্ডহারবার এফসি। খুব শীঘ্রই হয়ত শহরেও চলে আসবেন তিনি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি। এবারই প্রথমবার তারা নামবে আইলিগের মঞ্চে। এই প্রতিযোগিতা জিততে পারলেই সরাসরি আইএসএলে পৌঁছে যাবে ডায়মন্ডহারবার এফসি।

সেই লক্ষ্যেই যে তারা জোরকদমে দল গঠন করতে শুরু করে দিয়েছে তা বলাক অপেক্ষা রাখে না। কিবু ভিকুনার তত্ত্ববধানে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি। তাদের দলে ব্রাইটের মতো ফুটবলারের আসাটা যে দলকে অনেকটাই শক্তিশালী করে দিল তা বলাই বাহুল্য।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত আল বিদ্দা ক্লাবের হয়ে খেলেছেন ব্রাইট। সেখানে ১৮ ম্যাচে ৭টি গোল রয়েছে তাঁর। এছাড়াও ব্রাইটের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই ব্রাইটকেই এবার দেখা যাবে ডায়মন্ডহারবার এফসিতে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...