Wednesday, March 18, 2026

ফের ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, এবার রানওয়ে থেকেই ফিরল ফ্লাইট

Date:

Share post:

খবরের শিরোনামে ফের ইন্ডিগোর (Indigo) বিমান। এবার কলকাতায় ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল হল ফ্লাইট! গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তিনটি ইন্ডিগো বিমানে (Indigo airlines) যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সমস্যায় পড়লেন যাত্রীরা। কলকাতা বিমানবন্দর (NSCBI Airport) সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ১০ টা ৫২ মিনিটে আগরতলাগামী ইন্ডিগো বিমান রানওয়েতে পৌঁছতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত ATC- র সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এরপর উড়ান বাতিল করা হয়। সেই মুহূর্তে ফ্লাইটে ১৬৬ জন যাত্রী ছিলেন। সকলের সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। যদি এখনও পর্যন্ত এই ঘটনার পরেও ইন্ডিগোর তরফে অফিসিয়াল বিবৃতি মেলেনি।

বৃহস্পতিবার সকালেই মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে ১৮২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দেওয়া বিমানের (Delhi – Leh indigo flightemergency landing )জরুরি অবতরণ করা হয় রাজধানীতে। তার আগে বুধবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ফ্লাইটে টেক অফের আগেই ঝাঁকুনি শুরু হয়। মাঝ আকাশে প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। কোনমতে সামাল দিয়ে জরুরি অবতরণ করানো হয়। এরপর বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আগরতলাগামী Indigo বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। পাশাপাশি খবর মিলেছে হায়দরাবাদ -তিরুপতি বিমানেও যান্ত্রিক গোলযোগের কারণে স্পাইসজেটের একটি বিমানকে হায়দারাবাদ এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...