Friday, June 26, 2026

দেনার দায়ে আত্মঘাতী, সুইসাইড নোটে পারলৌকিক ক্রিয়ার বিশেষ অনুরোধ কসবার পরিবারের!

Date:

Share post:

রেসের মাঠে সব টাকা শেষ, তাই জীবনের ময়দানে লড়াই করার মতো সামর্থ্য নেই। কসবায় একই পরিবারের মৃত্যুর রহস্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত যত এগোচ্ছে ততই পুলিশের প্রাথমিক অনুমানই মান্যতা পাচ্ছে। অর্থাৎ খুন নয় বরং তিনজনে পরিকল্পিতভাবেই আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অন্তত সেই কথাই বলছে। সোমবার বিকেল সাড়ে চারটে থেকে মঙ্গলবার ভোর সাড়ে চারটের মধ্যে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলেই আত্মঘাতী হন কসবার গোল্ড পার্কের (Gold Park, Kasba) বাসিন্দা সরজিৎ, তাঁর স্ত্রী গার্গী ও ছেলে আয়ুষ্মান। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোটে নিজেদের পারলৌকিক ক্রিয়ার প্রসঙ্গে বিশেষ অনুরোধ করে গেছে সংশ্লিষ্ট পরিবার, খবর পুলিশ সূত্রে।

কসবা রাজডাঙার তিনতলার ফ্ল্যাটে একই পরিবারের তিনজন আত্মঘাতী হওয়ার ঘটনায় মৃত্যুর ঘটনায় যে সুইসাইড নোট মিলেছে তাতে মৃতদের নাম থাকলেও, হাতের লেখা কার তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চালিয়ে হাতের লেখার নমুনা সংগ্রহ করছে পুলিশ (Kasba Police)।তদন্তে পুলিশ জেনেছে, ছোটখাটো একটা কোম্পানিতে চাকরির পাশাপাশি বিমার এজেন্সি ও দালালি করতেন সরজিৎবাবু। কিন্তু তার সঙ্গে রেসের মাঠে গিয়েও দেদার খরচ করতেন। এই নেশার কারণেই বাজার থেকে দেনা করতেন তিনি। বছর কুড়ি আগে বসতবাড়িও বিক্রি করে দেন। তার উপর ছিল আবার অসুস্থ ছেলের চিকিৎসার খরচ। সম্প্রতি নাকি পাঁচশো, হাজার টাকা ধার করেও সংসার চালানোর চেষ্টা করতেন বাড়ির কর্তা। আর টানতে না পেরে পরিকল্পিতভাবে আত্মহননের পথ বেছে নেন তাঁরা। সেই মতো আগাম কিনে নিয়ে আসা হয়েছিল শক্তপোক্ত দড়ি। সুইসাইড নোটের লেখা দেখে অবাক তদন্তকারীরা। পরিবারের তিন সদস্যের নাম দিয়ে ওই চিঠিতে লেখা রয়েছে, ‘‘যদি কোনও সহৃদয় ব‌্যক্তি একই সঙ্গে একই জায়গায় আমাদের তিনজনের দেহ সৎকার করে এবং আমাদের তিনজনের পারলৌকিক ক্রিয়া করেন, তবে আমাদের আত্মা শান্তি লাভ করবে। এটাই আমাদের শেষ অনুরোধ।’’ মৃত গার্গী ভট্টাচার্যর পরিবারের এক সদস্য রাজ‌্য পুলিশের আধিকারিক। তিনি কসবার পরিবারের শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়েছেন বলে লালবাজার (Lalbazar) সূত্রে জানা গেছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...