Thursday, June 25, 2026

কালিগঞ্জ উপনির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী, জয় নিয়ে আশাবাদী আলিফা 

Date:

Share post:

নদিয়া কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj Assembly by Election) চলছে উপনির্বাচন। সকাল ন’টা নাগাদ ভোট দেন তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। এদিন ভাইয়ের সঙ্গে তিনি পৌঁছে যান তাঁর ভোটকেন্দ্র মীরা বালিকা বিদ্যানিকেতনে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর বাইরে এসে ঘাসফুলের প্রার্থী বলেন, যেভাবে তাঁর বাবা এই কেন্দ্রের উন্নয়ন করে গেছেন, তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। জয় নিয়ে আশাবাদী আলিফার মন্তব্য, আজকে শুধু দুটো বিরোধী রাজনৈতিক দলই নয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করে ভোট দিতে হচ্ছে। ভোট পার্সেন্টেজ যাতে আগের থেকে বাড়ে সেই দিকে নজর রাখছে উচ্চ নেতৃত্ব। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

এদিন ভোট শুরু হতে না হতেই বিরোধী পদ্ম শিবিরের অভিযোগ শাসক দল নাকি এজেন্ট বসাতে দিচ্ছে না। বিজেপির এই অভিযোগকে নস্যাৎ করে আলিফা বলেন কে কোথায় এজেন্ট বসাতে পারছে না তার দায় তৃণমূলের নয়। যেভাবে ঘাসফুলের কর্মী সমর্থকেরা মাটি কামড়ে থেকে সংগঠনকে মজবুত করেছে, মানুষের জন্য কাজ করেছে, বিজেপির উচিত সেই চেষ্টা করা। অর্থাৎ এককথায় এদিন বঙ্গ বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী।

২০১১ এবং ২০২১ এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল ঘাসফুল শিবির। ২৪-এর লোকসভা ভোটের ফলাফলের দিক থেকেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল। এবারেও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে, উত্তর মিলবে আগামী ২৩ জুন।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...