Thursday, June 25, 2026

বাসের বেহাল দশা! ক্ষোভে ফেটে পড়লেন ইরান ফেরত কাশ্মীরি পড়ূয়ারা

Date:

Share post:

আগুন জ্বলছে পশ্চিম এশিয়ায়। ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে ‘অপারেশন সিন্ধু’র (Operation Sindhu) মাধ্যমে ইরান (Iran)থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রথম পর্বে বৃহস্পতিবার ভোরে ১১০ জন পড়ুয়া ইরান থেকে দিল্লিতে এসে পৌঁছেছে। কিন্তু বাড়ি ফেরার পথে বাসের বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা।

বাসের সিট ছেড়া, যেখানে সেখানে নোংরা পড়ে থাকার অভিযোগ করেন কাশ্মীরের বাসিন্দা শেখ আফসা ইরানের উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির পড়ুয়া। এদিন দিল্লি থেকে বাড়ির দিকে রওনা দেওয়ার পথে তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত যে বাসে বসে যাওটাই কষ্টকর। তার উপর বাসের এই বেহাল অবস্থা।” আফসা-সহ অনেক পড়ুয়াই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছে বিকল্প ব্যবস্থার আর্জি জানান। এরপরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়,”বিষয়টি দেখা হচ্ছে। জম্মু-কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরশনের সঙ্গে সমন্বয় রেখে পড়ূয়াদের জন্য উন্নতমানের ডিল্যাক্স বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিন যারা ইরান থেকে দিল্লিতে ফিরেছেন তাদের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পড়ুয়ারা জানান, “আমরা একরকম প্রাণ হাতে করেই বাড়ি ফিরছি। আমরা চাই ইরান-ইজরায়েল সংঘাত শেষ হোক। লেখাপড়ার ক্ষতি হচ্ছে। যত শীঘ্রই সম্ভব আমরা ইরানে ফিরে যেতে চাই।”

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...