Wednesday, June 3, 2026

রাজ্যে শিশুশ্রম প্রায় শূন্য: বিধানসভায় দাবি শ্রমমন্ত্রী মলয় ঘটকের

Date:

Share post:

বাংলায় শিশুশ্রম প্রায় নির্মূল হয়েছে। শুক্রবার, বিধানসভায় (Assembly) জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumder) তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শ্রমমন্ত্রী শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, শিশু ও কিশোর শ্রমনিরোধক আইনের আওতায় নিয়মিত অভিযান, স্বেচ্ছাসেবী সংস্থা, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের সহায়তায় সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে। এই কাজে বিধায়কদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি জানান, এই সব প্রকল্পের সুফল মিলেছে।

২০২০ সালে রাজ্যে শিশুশ্রমিক উদ্ধারের সংখ্যা ছিল ১৪। এরপর প্রতি বছরই সেই সংখ্যা হ্রাস পেয়েছে। ২০২১ সালে ৬, ২০২২ সালে ৩, ২০২৩ সালে ১, এবং  শ্রম মন্ত্রী জানান, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের সার্বিক  বঞ্চনার শিকার হচ্ছে শিশু শ্রমিকরাও। তাদের পুনর্বাসনের প্রকল্প বন্ধ করে দিয়েছে রাজ্য। মন্ত্রী মলয় (Malay Ghatak) জানান, ২০২১ সালে কেন্দ্র জাতীয় শিশু শ্রমিক প্রকল্প  বন্ধ করে  দেওয়ার আগে রাজ্যে ২৯০টি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু ছিল। যেখানে ১১,১২১ জন শিশুর পড়াশোনা ও পুনর্বাসনের ব্যবস্থা ছিল। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বহু শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। শিক্ষকরাও কাজ হারিয়েছেন।
আরও খবর: অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজতর করতে চালু হয়েছে ‘ই-জাগৃতি’ পোর্টাল, জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...