Wednesday, June 24, 2026

কেন্দ্রের বরাদ্দ বন্ধ, শিশুপুষ্টি কর্মসূচিতে চাপ সামলাচ্ছে রাজ্য—বিধানসভায় জানালেন শশী পাঁজা

Date:

Share post:

শিশুপুষ্টি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ২০১৭ সালের পর থেকে বন্ধ, এমনটাই জানালেন নারী ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। শুক্রবার বিধানসভায় হুগলির কিছু আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকার অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক।জবাবে মন্ত্রী জানান, “হুগলিতে কোনও আইসিডিএস কেন্দ্র বন্ধ হয়নি। বর্তমানে সেখানে ৬৭০৮টি কেন্দ্র চালু রয়েছে।” তিনি আরও বলেন, কেন্দ্রের সঙ্গে যৌথভাবে চলা পুষ্টি কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু ২০১৭ সালে নির্ধারিত পরিমাণই এখন পর্যন্ত বহাল আছে।

মন্ত্রী শশী পাঁজা বলেন, “২০১৪-১৫ সালের পর কেন্দ্রের চাইল্ড বাজেট ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশে নামানো হয়েছে। এই বঞ্চনার মধ্যেই রাজ্য সরকার লড়াই করে যাচ্ছে। আমরা মর্নিং স্ন্যাক্স দিচ্ছি, পুষ্টি পাউডার না থাকলে ছাতু সরবরাহ করছি যাতে ক্যালোরি ঠিক থাকে।”রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পুনরায় শিশু পুষ্টি বাজেট বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলেও বিধানসভায় জানান মন্ত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...