Tuesday, June 23, 2026

নিউ সেন্ট্রাল জুট মিল পুনরুজ্জীবনে তৎপর রাজ্য, ৩০ কোটি টাকার অনুদান মিলেছে শ্রমিকদের

Date:

Share post:

বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা বজবজের নিউ সেন্ট্রাল জুট মিল (New Centeral Jute Mills Co. Ltd.) পুনরায় চালুর বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক কুমার দেবের (Ashok Kumar Dev) উত্থাপিত দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) জানান, কারখানাটির পুনরুজ্জীবন চেষ্টায় ইতিমধ্যেই মন্ত্রীগোষ্ঠী গঠিত হয়েছে । এখন পর্যন্ত ৯টি বৈঠকও হয়েছে। মন্ত্রী জানান, হাইকোর্ট ইতিমধ্যেই একটি স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরুজ্জীবনের দায়িত্ব রাজ্য সরকারকে দিয়েছে। রাজ্য সরকার সেই দিশায় অগ্রসর হচ্ছে। এদিকে বন্ধ মিলের শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের উদ্যোগে ফাওলাই প্রকল্পের আওতায় ২,৮৭০ জন শ্রমিককে প্রতি মাসে ১,৫০০ টাকা ও উৎসব উপলক্ষে অতিরিক্ত ১,৫০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন: অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজতর করতে চালু হয়েছে ‘ই-জাগৃতি’ পোর্টাল, জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী

নিউ সেন্ট্রাল জুট মিল কোম্পানি লিমিটেডের অধীনস্থ দুটি ইউনিট — অ্যালবিয়ন ও লোথিয়ান, দক্ষিণ ২৪ পরগনার জয়চণ্ডীপুরে অবস্থিত। প্রায় ৩ হাজার শ্রমিক সেখানে একসময় কাজ করতেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মিলটি লিকুইডেশনের আওতায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মিল খোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ ডিসেম্বর ২০১৩-র এক আদেশে গঠিত হয়েছিল মন্ত্রীগোষ্ঠী। পরে ২০২১ সালের ৩ নভেম্বর তা পুনর্গঠিত হয়। মন্ত্রীগোষ্ঠীর ৯ম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ট্রান্সাকশন অ্যাডভাইসার নিয়োগ করে সম্ভাব্য অর্থদাতা বা পরিচালক নির্বাচন করা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...