Friday, June 26, 2026

মর্জি মতো ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে বিশৃঙ্খলা তৈরি সুকান্তর, পাত্তাই দিচ্ছে না তৃণমূল

Date:

Share post:

শাসকদলের সঙ্গে বিরোধ করে আলাদা ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে রাস্তায় হাঁটে বিজেপি। সেই পালনে বাংলার মানুষের সমর্থন থাকে না বলে, নিজেরাই গোলমাল পাকিয়ে খবরে আসার চেষ্টা থাকে বঙ্গ বিজেপির নেতৃত্বের। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Majumder)। আর সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ বাধা দিলে সুকান্তের সঙ্গে থেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।

১৯৪৭ সালে ২০জুন রাজ‌্য বিধানসভায় ভোটাভুটিতে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাঙালীর সেই দুঃখের দিনকে রাজ্য দিবস হিসাবে পালন করে বিজেপি (BJP)। যদিও এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে পালন করে না রাজ্য় সরকার। সর্বসম্মতিতে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হয়।

এদিন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের মূর্তিতে মাল্যদান করতে যান বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বাইকে চড়ে কিছুটা এগোতেই বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। এলাকায় হুলুস্থুলু বেঁধে যায়। এর জেরে রাস্তায় তীব্র যানজট হয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।
আরও খবরনাবালিকার মৃত্যু নিয়ে মিথ্যাচার ও সাম্প্রদায়িক উস্কানি, বিজেপি নেতার মুখোশ খুলে দিল পুলিশ

এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...