Wednesday, April 8, 2026

সমাজমাধ্যমে মৃত নাবালিকার পরিচয় প্রকাশ! বিজেপি নেতা মালব্যকে শোকজ নোটিশ WBCPCR

Date:

Share post:

যৌন হেনস্থা অভিযোগ, মৃত্যু নাবালিকার। সেই নাবালিকার নাম-পরিচয় সমাজ প্রকাশ করে দেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)। এই অভিযোগে তাঁকে শোকজ নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন (WBCPCR)। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইন ভেঙেছেন বিজেপি নেতা। তাঁকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার এক নাবালিকার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ ছিল, তাকে ধর্ষণ-খুন করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে যৌন নির্যাতনের তত্ত্ব উঠে আসেনি বলে সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, নাবালিকার পেটে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। দেহে আঘাতের চিহ্ন থাকলেও, যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি বলে জানান বারুইপুর পুলিশ জেলার সুপার।

কিন্তু পুলিশের রিপোর্টকে না মেনে, মালব্য অভিযোগ করেন, নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানেই না থেমে তিনি প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। আর সেখানে শীর্ষ আদালতের নিয়মের তোয়াক্কা না করে মৃত নাবালিকার পরিচয় জানিয়ে দেন বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত নেতা। ১৯ জুন মৃত নাবালিকার ছবি একটু ঝাপসা সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

ওই ঘটনায় মালব্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইনের ৭৪ নম্বর ধারার লঙ্ঘন করেছেন মালব্য (Amit Malviya)। আইনের ৭৪ নম্বর ধারা অনুসারে, এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কর নাম, ঠিকানা, স্কুল, ছবি বা অন্য কোনও তথ্য যা তার পরিচয় বহন করে, তা প্রকাশ্যে আনা যায় না। এই ঘটনা নিয়েই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR।

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...