Friday, June 19, 2026

বাড়ির ভিতর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ! রাজনীতির রঙ লাগানোর চেষ্টা

Date:

Share post:

হুগলির গোঘাটে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের হাত বাধা ঝুলন্ত দেহ। মৃত যুবক বাকিবুল্লা শেখ বিজেপির সংখ্যালঘু সেলের (minority cell) সভাপতি ছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। তার মৃত্যুর ঘটনায় রাজনীতির রং লাগানোর চেষ্টা বিজেপির। যদিও প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের।

গোঘাটের (Goghat) সানবাধি এলাকায় শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয় বাকিবুল্লা শেখের মৃতদেহ। বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। তাঁর হাত দুটি সামনের দিকে বাধা ছিল। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।

ঘটনার পর তদন্তে আসে হুগলি গ্রামীণ জেলার পুলিশ (Hooghly rural police)। পুলিশের দাবি, বাকিবুল্লার মোবাইলে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বাড়ির ভিতরে দোতলার বারান্দায় কীভাবে এই মৃত্যুর ঘটনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে খুনের ঘটনা হলে ও বাইরের কেউ যুক্ত থাকলে কেন বাড়ির কেউ টের পেল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বাকিবুল্লাকে। তবে কী কারণে রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে বাকিবুল্লাকে ঘিরে, তা স্পষ্ট করতে পারেনি বিজেপি নেতারা। ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...