Wednesday, April 1, 2026

ইরান থেকে দেশে ফিরেই বিমানবন্দরে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান ভারতীয় পড়ুয়াদের

Date:

Share post:

ইরান ও ইজরায়েলের (Iran vs Israel) মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। ‘অপারেশন সিন্ধু’র (Operation Sindhu) অংশ হিসেবে শুক্রবার রাত ও শনিবার সকালে দুটি বিমান দিল্লিতে নেমেছে। এরপরই জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত ভারতীয়রা।

শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। দেশের মাটিতে পা দিতে না দিতেই বিমানবন্দর চত্বর জুড়ে ভারত ‘মাতা কি জয়’ স্লোগান দিলেন উদ্ধার হওয়া ভারতীয়রা। গত বুধবার থেকে যুদ্ধবিধ্বস্ত ইরানে (Iran) আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করে নয়াদিল্লি। ২৯০ জন ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। শনিবার সকালে আরও একটি বিমান ফিরেছে। ইরান ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে। ফলে এবার অনেক দ্রুত অবশিষ্ট ভারতীয়দের ফেরানো যাবে বলে আশা করা হচ্ছে। এদিন সন্ধ্যায় আরও একটি বিমান আসার কথা রয়েছে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...