Wednesday, February 4, 2026

বিশাখাপত্তনমে একাদশতম যোগা দিবসে অংশ নিয়ে বিশ্বশান্তির বার্তা প্রধানমন্ত্রীর 

Date:

Share post:

শনিবার দেশ জুড়ে আন্তর্জাতিক যোগা দিবস (International Yoga Day) পালনের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিশাখাপত্তনমে একাদশ তম যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী। ২০১৪ সালে নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসীন হওয়ার হওয়ার পরই ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগা দিবস’ হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। তারপর থেকে প্রত্যেক বছর বিজেপি নেতাকর্মীরা এই দিনটি উদযাপন করেন। শনিবার বিশাখাপত্তনমে প্রায় ছাব্বিশ কিলোমিটার এলাকাজুড়ে যোগাৎসবে অংশ নেন ৫ লক্ষ মানুষ। এদিন সাদা পোশাকে যোগাসন করতে দেখা যায় নরেন্দ্র মোদিকেও। অস্থির বিশ্বে শান্তির বাতাবরণ তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, যোগা একাত্মবোধের বার্তা দেয়। এই কর্মসূচিতে অংশ নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেরাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ।

প্রধানমন্ত্রী জানান, শনিবার বিশ্বের ১৭৫টি দেশে এই দিনটি পালন করা হচ্ছে। এবছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’। যোগার (Yoga) মাধ্যমে জীবনের শৃঙ্খলা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর দাবি, “বিশ্বজুড়ে এখন যে অস্থিরতা, চাপানউতোর চলছে, সেসবের মধ্যে এই বিষয়টি আমাদের শান্তির দিশা দেখায়।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে, লোকসভার স্পিকার ওম বিড়লাকেও যোগাসন করতে দেখা যায় এদিন। লখনৌতে যোগ ব্যায়ামে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপির প্রথম সারির সব নেতামন্ত্রীই এদিন যোগাসনে অংশ নিয়েছেন। বাংলায় তুলসী পুজো করে আন্তর্জাতিক যোগা দিবস (Intetnational Yoga Day) উদযাপনে অংশ নেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), সুকান্ত মজুমদাররা। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) অবশ্য আলাদাভাবে এই কর্মসূচি পালন করতে দেখা যায়।

 

spot_img

Related articles

মার্কিন মুলুকের দল মিনি ইন্ডিয়া! মুম্বইয়ে ফুচকার স্বাদে মজলেন ক্রিকেটাররা

ভারতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে এসে ফুচকায় মজলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা (USA Cricket Team’s)। মার্কিন মুলুকের...

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে স্পেন-গ্রিসও, ক্ষুব্ধ মাস্ক

অস্ট্রেলিয়া, ফ্রান্সের পর এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া (Social Media) নিষিদ্ধের পথে স্পেন এবং গ্রিসও।...

প্রেমের মরশুমে প্রাক্তনকে শাস্তি, মিরক্যাটের খাদ্য হবে ‘এক্স’-এর নামে পোষা আরশোলা!

প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? ভালোবাসার মরশুমে প্রাক্তনের উপর প্রতিশোধ নিতে চান? না না কোনও রকমের হিংসাত্মক কাজ বা উস্কানিমূলক...

বোনের ছবির সামনে আইনি বিয়ে ঐশ্বর্যর, শর্মা পরিবারে পাশে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী

আইনি ভাবে বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Actress Oyendrila Sharma) দিদি ঐশ্বর্য শর্মা। বিয়েতে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার...