Friday, June 26, 2026

বর্ষার শুরুতেই ডেঙ্গির দাপট! দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির পড়ুয়ার

Date:

Share post:

বর্ষা শুরু হতেই রাজ্য জুড়ে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। তারই করুণ শিকার হল দমদমের এক স্কুলছাত্রী। শনিবার ভোরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩ বছরের সারণী বন্দ্যোপাধ্যায়। মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বৈদ্যনাথ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সারণী। প্রথমে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যথাযথ চিকিৎসার অভাবে তার ফুসফুসে জল জমে যায়। পরে তপসিয়ার একটি বৃহৎ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে সারণীর মৃত্যু হয়।

ঘটনা নিয়ে মুখ খুলেছেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং। তাঁর বক্তব্য, “আমরা নিয়মিতভাবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছি। প্রাথমিকভাবে ওই এলাকায় মশার লার্ভা পাওয়া যায়নি। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা সম্প্রতি দিঘা সফরে গিয়েছিলেন। সারণী হয়তো সেখান থেকেই সংক্রমিত হয়েছে।”

স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুই। কিন্তু একটি মৃত্যুতে যে আতঙ্ক ছড়িয়েছে, তা থামানো সহজ নয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত মশা দমন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ডেঙ্গির মতো প্রাণঘাতী রোগ ঠেকাতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকতে হবে। মশার জন্মস্থান ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসাই পারে এই বিপদ ঠেকাতে।

আরও পড়ুন – ‘মে-ডে’ কল! ১৬৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু নামল ইন্ডিগোর প্লেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...